শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক এবং শেরপুর উপজেলার মির্জাপুর সরকার পাড়ার আলহাজ্ব নুরুল হক (মাস্টার) ৩১ডিসেম্বর বুধবার বিকেল ৪:৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
মির্জাপুরের নূরুল হক মাষ্টার আর নেই
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ১০:১৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- ১৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ


























