০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরপুরে ইরি-বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত

শেরপুর নিউজ ডেস্ক:

তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে চলতি ইরি-বোরো মৌসুমের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করছে কৃষকেরা। চাষের সময় চারা সংকট দেখা দেয়ার আশঙ্কাও করছেন তারা।
শেরপুর উপজেলার খিকিন্দা গ্রামের কৃষক কামাল হোসেন জানান, চলতি মৌসুমে সাড়ে ৮ বিঘা জমিতে বোরো চাষের চিন্তা ছিলো কিন্তু চারা নষ্ট হয়ে যাওয়ায় সেটা সম্ভব নয়। একই এলাকার কৃষক ফারুক ইসলাম জানান, প্রতিদিন সকালে বীজতলার স্প্রে করেও কোনও ফল পাওয়া যাচ্ছে না। চারার বৃদ্ধি বন্ধ হয়ে গেছে এবং হলুদ বর্ণ ধারণ করেছে। আবাদ নিয়ে এবার চিন্তাগ্রস্ত তিনি। শৈত্যপ্রবাহে বীজতলা যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে আগত শৈত্যপ্রবাহ বেশি হওয়ার পূর্বাভাসে কপালে ভাজ পড়েছে উপজেলার সব কৃষকদের। কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে সন্ধ্যায় বীজতলা পানি দিয়ে পূর্ণ করে তা সকালে বের করে দেওয়ার পরামর্শ দিচ্ছে শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস। এছাড়া সালফার জাতীয় ওষুধ স্প্রে করতেও পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ইরি-বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত

Update Time : ০৬:৫৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫