শেরপুর নিউজ ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩৮ দিন বাকি। প্রতিযোগী দেশগুলো যখন দল ঘোষণার অপেক্ষায়, তখনই অনাকাঙ্ক্ষিত খবর পেল পাকিস্তান। হাঁটুর ইনজুরিতে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। তার চোট দুশ্চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানকে।
প্রথমবার বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলতে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। তাদের প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ব্রিসবেন হিট দল ও সমর্থকদের অসীম ভালোবাসা ও সমর্থনের জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। অনাকাঙ্ক্ষিত ইনজুরির জন্য পিসিবি আমাকে ডেকে পাঠিয়েছে এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। আশা করি আমি শিগগিরই মাঠে ফিরব। একই সঙ্গে দারুণ এই দলের সঙ্গে সঙ্গতি রেখে আমিও উদযাপন করব।’
গত ২৭ ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের ১৪তম ওভারে ইনজুরিতে পড়েন শাহিন। ওভারের মাঝে তার হাঁটতে সমস্যা হচ্ছিল, পরে ডান পায়ের চোটের কারণে তিনি ৩ ওভারের আর বোলিং করেননি। পাকিস্তানি এই তারকাকে নিয়ে ব্রিসবেন হিটের প্রধান নির্বাহী টেরি ভেনসন বলেছেন, ‘তাকে পুরো মৌসুমে পেলে ভালো হতো, তবে তা সম্পন্ন না করতে পারলেও আমরা ব্রিসবেন হিটে তাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমাদের স্কোয়াডের তরুণ বোলাররা তার পরামর্শ ও নির্দেশনা পেয়ে অনেক উপকৃত হয়েছে এবং দলীয় পারফরম্যান্সে তার রয়েছে অনেক অবদান।’
সপ্তাহখানেক পরই শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। সেখানে অবশ্য শাহিন এবং আরেক সাবেক অধিনায়ক বাবর আজমকে বিগ ব্যাশের কারণে রাখেনি। আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।



Users Today : 114
Users Yesterday : 133
Users Last 7 days : 936
Users Last 30 days : 4989
Users This Month : 376
Users This Year : 13863
Total Users : 535183
Views Today : 213
Views Yesterday : 191
Views Last 7 days : 1520
Views Last 30 days : 7639
Views This Month : 604
Views This Year : 22487
Total views : 812602
Who's Online : 0