০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন তামিম

শেরপুর নিউজ ডেস্ক:

ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের ছক্কার একটি রেকর্ড ভাঙলেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম।

সোমবার নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৬ উইকেটের জয়ে দিনে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাট থেকে এসেছে ২৯ রান। এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তামিম।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে নোয়াখালি। জবাবে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী।

২৯ রানের ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা মেরেছেন তামিম। এই ছক্কার সাহায্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাঠে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তামিম।

চলতি বছর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দেশের মাঠে তামিমের ছক্কা ৪৮টি। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ৪৭টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের।

রংপুরের জার্সিতে ২০১৭ সালের বিপিএলে মাত্র ১১ ইনিংসে ৪৭টি ছক্কা মেরেছিলেন গেইল। বিপিএলের এক আসরে এখনও সর্বোচ্চ ছক্কার রেকর্ড সেটি। তবে গেইলের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তামিম। গেইলকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে ২৪ ইনিংস।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন তামিম

Update Time : ০৬:২৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫