০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র রিয়াদকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের চৌরাস্তা মোড় এলাকায় বাহিরগোলা রোডে তার ওপর হামলার ঘটনা ঘটে।

রাতে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে ও ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিয়াদকে কুপিয়ে জখমের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় চারদিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

এসআই প্রণয় কুমার বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজছাত্র রিয়াদকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতে মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র রিয়াদকে কুপিয়ে হত্যা

Update Time : ০৭:৩৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫