শেরপুর ডেস্কঃ দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক,দৈনিক সংবাদ এর প্রতিনিধি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু এর পিতা বিশিষ্ট সমাজ সেবক মরহুম মুন্সী আব্দুল মালেক (মালেক মিঞা) এর ৫০ তম মৃত্যুবার্ষিকী আজ ।
১৯৭৫ সালের ২৯ ডিসেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৩ বছর বয়সে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। তিনি একজন সদালাপী পরোপকারী ও দানশীল ব্যক্তি ছিলেন। কালিয়ার জমিদার মুন্সী নূর উদ্দিন সিদ্দিকীর বংশধর মরহুম মুন্সী আব্দুল মালেক একজন অতিথি পরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি ধনাঢ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও অতি সাধারণ মানুষের সাথেও চলাফেরা করতেন এবং সবসময় তাদের খোঁজখবর নিতেন। তিনি সমাজসেবা মূলক অনেক কাজ করেছেন। তিনি অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
তিনি মানুষের কল্যাণ ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন। তিনি বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের জুরী (জজের জুরী) ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্বীয় স্বজন শুভাকাঙ্ক্ষীসহ সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন ওনার জীবনের সকল গুনাহ মাফ করে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুল বারী ডাবলু’র পিতার ৫০ তম মৃত্যুবার্ষিকী আজ
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৬:২০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ১০৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
























