০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সরকারের কোনো অংশ প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

শেরপুর নিউজ ডেস্ক:

সরকারের কোনো না কোনো অংশ প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয় ও ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটতে দিয়েছে বলে মন্তব্য করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর।

তিনি বলেন, ‘পরিষ্কারভাবে আমরা জানি, প্রথম আলো ও ডেইলি স্টার, ছায়ানটকে ধ্বংস করে দেওয়ার জন্য এক দিন আগে, দুই দিন আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে। কারা ঘোষণা দিয়েছে, এ দেশের সব মানুষ জানে, সরকারও জানে। বাংলাদেশের যেকোনো আইনে এটা ফৌজদারি অপরাধ। সরকার তো তাদের গ্রেপ্তার করেনি আগেই প্রিভেন্ট করার জন্য। তারা তো আগেই ঘোষণা দিয়েছে—এগুলোকে ধ্বংস করা হবে। এ কারণেই আমরা বলেছি সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা ঘটতে দিয়েছে।’

শনিবার সকালে রাজধানীয় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

নূরুল কবীর বলেন, ‘সংগঠিত একটি শক্তি ওইখানে (প্রথম আলো-ডেইলি স্টার) গিয়ে এই কাজ করেছে। ইতোমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে পরিষ্কারভাবে রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া গেছে।’

সাংবাদিক শাহনাজ শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিজেসির উপদেষ্টা খায়রুল আনোয়ার, বিজেসির চেয়ারম্যান সাংবাদিক রেজোয়ানুল হক, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিজিসির ট্রাস্টি ফাহিম আহমেদ, সাংবাদিক তালাত মামুন, ইলিয়াস হোসেন, মিল্টন আনোয়ার ও বিবিসি মিডিয়া অ্যাকশনের বাংলাদেশের প্রতিনিধি মো. আল মামুন। বিজেসির সম্প্রচার সম্মেলনে সাংবাদিকতার নীতি-নৈতিকতা বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সরকারের কোনো অংশ প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

Update Time : ০৭:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫