১১:৪২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা কোন অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না- প্রফেসর নূরুল হক

শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নূরুল হক বলেছেন, বিগত সরকারের আমলে লাখ লাখ, কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার হয়েছে। কিন্তু দূর্নীতি, অনিয়মের সাথে কোন মাদরাসা ছাত্র জড়িত নয়। কারণ দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা কোন অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না। তাদের মধ্যে সবসময় খোদা ভীতি কাজ করে। তিনি বলেন, ছাত্রজনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে।

তাই ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে মাদরাসা ছাত্রদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, বিচারপতি, সেনাপতি, প্রশাসনে জায়গা করে নিতে হবে। এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বিগত ১৬ বছর মাদরাসা শিক্ষাকে অবহেলা করা হয়েছে। এখন এ শিক্ষার উন্নয়নে কাজ শুরু হয়েছে। সরকার এখন মাদরাসা শিক্ষার বিরাজমান সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। তিনি শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরের পৌর শহীদ টিটু মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বগুড়া সিটি আইডিয়াল দাখিল মাদরাসা, বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদাসা ও বগুড়া ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মহাতাব হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, ইবনে সিনা মেডিকেল কলেজের প্রভাষক ডা. মুহাম্মাদ উমর হাসান ছিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ।

অনুষ্ঠানে সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও অভিভাবক সমাবেশ, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরন করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন বগুড়া কেন্দ্রীয় (বড়) মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আব্দুল কাদের, আব্দুল জলিল প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা কোন অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না- প্রফেসর নূরুল হক

Update Time : ০৬:৫৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫