০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদ নেতার লাশ যমুনা নদী থেকে উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের এনায়েতপুরে গণঅধিকার পরিষদের এক নেতার মরদেহ উদ্ধার করেছে চৌহালী থানা নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত হাপিজুল ইসলাম হাপিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হাপিজ নামে পরিচিত এই গণঅধিকার পরিষদ নেতাসহ বেশ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছেন।

রোববার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে সহযোগীদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে যায়।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন যুগান্তরকে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদের নাম

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদ নেতার লাশ যমুনা নদী থেকে উদ্ধার

Update Time : ০৬:২১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫