১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় বিশ্ব মেডিটেশন দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি

জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে বগুড়ায় রোববার (২১ ডিসেম্বর) সকালে ধ্যান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার আয়োজনে শহরের পৌর এডওয়ার্ড পার্কের পৌর জগিং সেন্টারে আয়োজিত এই কর্মসূচিতে তিন শতাধিক ধ্যানী অংশগ্রহণ করেন।

সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত চলা এ আয়োজনে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। এবছর বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ছিল “মন ভালো তো সব ভালো”, যা মানুষের মানসিক সুস্থতা ও ইতিবাচক জীবনচর্চার গুরুত্বকে তুলে ধরে।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একযোগে ধ্যান করার পাশাপাশি প্রত্যয়ন বাক্য পাঠ করেন—“ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো”এবং“ভালো মানুষ, ভালো দেশ—স্বর্গভূমি বাংলাদেশ।

আয়োজকরা জানান, জাতিসংঘ গত বছর ২১ ডিসেম্বরকে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ হিসেবে ঘোষণা করে, যার মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ধ্যানের ভূমিকা তুলে ধরা।

বক্তারা বলেন, আধুনিক জীবনের অতিরিক্ত চাপ, উদ্বেগ, হতাশা ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে মেডিটেশন একটি কার্যকর ও প্রমাণিত পদ্ধতি। নিয়মিত ধ্যান মানুষের মনোযোগ বৃদ্ধি করে, চিন্তার স্পষ্টতা আনে, রাগ ও নেতিবাচক অনুভূতি নিয়ন্ত্রণে সহায়তা করে। একই সঙ্গে এটি উচ্চ রক্তচাপ, অনিদ্রা, মানসিক চাপজনিত বিভিন্ন সমস্যার ঝুঁকি কমাতেও সহায়ক ভূমিকা রাখে।

তারা আরও বলেন, ধ্যান কেবল ব্যক্তিগত উন্নয়নেই নয়, পরিবার ও সমাজ জীবনে সৌহার্দ্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সচেতন ও শান্ত মানুষই একটি সুন্দর সমাজ ও দেশ গঠনের ভিত্তি হতে পারে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সম্মানিত মোমেন্টিয়ার আব্দুল মোমিন মুকুল বলেন, নিয়মিত মেডিটেশন মানুষকে আত্মসচেতন করে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনে। তিনি সবাইকে দৈনন্দিন জীবনে ধ্যানচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বছরও বগুড়ায় বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে সফলভাবে ধ্যান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এবছরও তার ধারাবাহিকতায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে এ আয়োজন সম্পন্ন হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় বিশ্ব মেডিটেশন দিবস পালন

Update Time : ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫