১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

শাজাহানপুরে ট্রাকের নিচে পড়ে কলেজ ছাত্র রোহান নিহত বন্ধু মারুফ আহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রোহান মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় তার সহপাঠী বন্ধু আহত হন।

রোববার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় মহাসড়কের উড়াল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের নিচে আটকেপড়া মোটরসাইকেল আগুন লেগে পুড়ে যায়। এ সময় আগুনে ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি রইচ উদ্দিন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রোহান মিয়া বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের রবিউল হাসান আশুর ছেলে। তিনি শেরপুর ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সহপাঠী বন্ধু আহত মারুফ হোসেন (১৮) একই এলাকার বাবলা মিয়ার ছেলে।

রোববার বেলা সোয়া ১টার দিকে রোহান মিয়া মোটরসাইকেলে বন্ধু মারুফ হোসেনকে নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিলেন। তিনি দ্রুতগতি ও এঁকেবেঁকে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় পাশ কেটে যাওয়ার চেষ্টা করলে রোহান মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী চালবোঝাই ট্রাকের নিচে ঢুকে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রোহান মিয়া মারা যান। আহত হন, বন্ধু মারুফ।

ট্রাকের নিচে আটকে যাওয়া মোটরসাইকেল কিছুদূর ছেঁচড়ে যায়। এরপর ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। আগুন ধরে গেলে মোটরসাইকেল ভস্মীভূত হয়। এছাড়া আগুন ছড়িয়ে পড়লে ট্রাকের কিছু অংশ পুড়ে যায়।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন। আহত মারুফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়।

হাইওয়ে থানা পুলিশের এসআই নূর হোসেন জানান, মোটরসাইকেল দ্রুতগতিতে ও এঁকেবেঁকে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পুড়ে যাওয়া মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বগুড়ার শাজাহানপুর থানায় সড়ক পরিবহণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে ট্রাকের নিচে পড়ে কলেজ ছাত্র রোহান নিহত বন্ধু মারুফ আহত

Update Time : ০৬:৫৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫