১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তার পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি ও বগুড়া-৫ আসনের প্রার্থী জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।এ সময় বাইরে বিপুল সংখ্যক উৎফুল্ল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তার পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এটা আমাদের জন্য গর্বের। তিনি আশা করেন, বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

Update Time : ০৬:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫