Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু

 

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে পৃথক ঘটনায় শিবির নেতাসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাসের ধাক্কায় রাফিউল হাসান (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক শিবির নেতা নিহত হন। শুক্রবার দুপুর সোয়া ২ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল হাসান শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে। অন্যদিকে ভোরে মহাসড়ক থেকে আব্দুর রশিদ (৩৫) নামের আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদে জুমার নামাজের পর শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন শিবির নেতা রাফিউল হাসান। মিছিল শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রæতগামি বাস রাফিউলের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এর আগে, শুক্রবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে। নিহত আব্দুর রশিদ (৩৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর সিংড়া এলাকার বাসিন্দা। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দুপুরের ঘটনাটি নিশ্চিতভাবেই একটি সড়ক দুর্ঘটনা। তবে ভোরের ঘটনাটিও প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ বাসটি আটক এবং চালক আব্দুল খালেক (৩৫) কে গ্রেফতার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us