০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ফিফার বর্ষসেরা উসমান দেম্বেলে

শেরপুর নিউজ ডেস্ক: তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল তাঁর নামই। কারণ, ২০২৫ সালের ব্যালন ডি’অর উঠেছিল উসমান দেম্বেলের হাতে। অনুমিতভাবেই ফিফা দ্য বেস্টে ২০২৫ সালের বিশ্বের সেরা পুরুষ খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

ফিফা দ্য বেস্টে সেরা নারী খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। একই সঙ্গে টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জয়ের কৃতিত্বও দেখিয়েছেন এই মিডফিল্ডার।

কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে আজ ফিফার সেলিব্রেশন ডিনারে ২০২৫ সালের সেরা দুই খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়। ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের দশম আসরে নারী ও পুরুষ মিলিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

লিগ আঁ, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়নস লিগ—গত মৌসুমে পিএসজির হয়ে ঘরোয়া ও ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স দেখান দেম্বেলে। পিএসজিকে জায়ান্ট ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ী মৌসুমে দেম্বেলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেন, যার মধ্যে ৮টি গোল আসে চ্যাম্পিয়নস লিগে। পাশাপাশি তিনি ১৬টি গোলে সরাসরি সহায়তা করেন।

বর্ষসেরার দৌড়ে উসমান দেম্বেলের সঙ্গে মনোনীত ছিলেন আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেজ, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, ভিতিনিয়া ও লামিনে ইয়ামাল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

ফিফার বর্ষসেরা উসমান দেম্বেলে

Update Time : ০৪:৪০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫