০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউছুফ উদ্দিন আর নেই

শেরপুর নিউজ ডেস্কঃ

বগুড়ার শেরপুর উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার,মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইউসুফ উদ্দিন (বি কম) আর নেই। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টার দিকে বার্ধক্য জনিত কারণে বগুড়ার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী এক ছেলে চার মেয়ে এবং বহু আত্বীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি মির্জাপুর ইউনিয়নের মদনপুর এলাকার মরহুম শেখ আয়েজ উদ্দিনের বড় ছেলে এবং মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্টুর বড়ভাই। তিনি মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর থানা কমান্ডের একাধিকবার কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউছুফ উদ্দিন আর নেই

Update Time : ০৬:২৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫