০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

শেরপুর নিউজ ডেস্ক: মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘটনাস্থলে উপস্থিত থাকা এক সহায়তাকর্মী জানিয়েছেন, একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। ওই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি মাসে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে বিভিন্ন স্থানে আক্রমণ চালাচ্ছে সামরিক বাহিনী। খবর এএফপির।

সংঘাত বিষয়ক পর্যবেক্ষকরা বলছেন, ২০২১ সালে বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বছরের পর বছর ধরে বিমান হামলা জোরদার করেছে জান্তা। সেনাবাহিনী ২৮ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত সহায়তাকর্মী ওয়াই হুন অং জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ-এর জেনারেল হাসপাতালে একটি সামরিক বিমান থেকে বোমা হামলা চালােনো হয়।

তিনি বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি যে, ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আমাদের আশঙ্কা আরও প্রাণহানি হতে পারে। এছাড়া ৬৮ জন আহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

Update Time : ০১:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫