০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে মাদক সেবন করে পরিবারকে নিয়মিত নির্যাতন করায় অতিষ্ঠ হয়ে বাবা আইয়ুব আলী নিজেই তার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলে রাজু প্রামানিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, বনমরিচা গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে রাজু প্রামানিক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। এর কারণে পরিবারে অশান্তি সৃষ্টি করে বাবা-মাকে নির্যাতন করতেন বলে জানা গেছে। ছেলেকে আইনের হাতে তুলে দেওয়ার বিষয়ে বাবা আইয়ুব আলী বলেন, মাদকের নেশায় সে আমাদের উপর নিয়মিত অত্যাচার করতো। আর সহ্য করতে না পেরে আমি তাকে আইনের হাতে তুলে দিতে বাধ্য হলাম।
শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (১) (গ) ধারা লঙ্ঘনজনিত অপরাধে (ধারা ৩৬ (১) অনুসারে) রাজু প্রামানিককে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

Update Time : ০৭:১৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫