০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রায়গঞ্জে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

রায়গঞ্জ(সিরাজগঞ্জ)সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিমানের জেরে মোছাঃ আদুরি খাতুন [১৪] নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। রবিবার ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে উপজেলার ঝাপড়া কুটিরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আদুরি খাতুন ওই এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে সংসারে প্রায়ই মনোমালিন্য ও বকাঝকা হতো। এতে মনঃক্ষুণ্ণ হয়ে আদুরি সবার অগোচরে নিজের ঘরের দরজার ধরনায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়।

কিছুক্ষণ পর তার বাবা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নীল কমল জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গুজব প্রতিরোধে অনলাইন ও সামাজিক মাধ্যমে নজরদারি চলছে : তথ্যমন্ত্রী

রায়গঞ্জে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

Update Time : ০৬:২৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫