শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আলেয়া খাতুন (৩৪) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (০৮ ডিসেম্বর ) সকাল ১১টার আশগ্রাম এলাকায় থেকে নিহতের স্বামীর শয়নঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত গৃহবধূ আলেয়া খাতুন ভবানীপুর ইউনিয়নের আশগ্রামের আমিনুর ইসলামের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























