শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় বাবর আলী (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক আসামি। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত বাবর আলী বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়িতে সহকারি টাউন উপপরিদর্শক (এটিএসআই) পদে কর্মরত আছেন।
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন স্থানীয়দের অভিযোগ পেয়ে এটিএসআই বাবর আলী একজন কনস্টেবল সাথে নিয়ে রহমাননগর জিলাদারপাড়ায় গিয়ে ট্যাপেন্টাডল বিক্রির সময় রিয়াদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। কিন্তু এসময় রিয়াদ বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত বাবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। তার নিতম্বসহ শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট আছে।
এটিএসআই বাবর আলী ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে গ্রেফতার করতে গেলে তার ওপর এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। তিনি আরও জানান, ছুরিকাঘাতের পর তার রক্তক্ষরণ হচ্ছিল। তার অস্ত্রোপচার করা হয়েছে। তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তার অবস্থা শংকামুক্ত বলেও তিনি জানান।





Users Today : 109
Users Yesterday : 243
Users Last 7 days : 1992
Users Last 30 days : 9536
Users This Month : 3868
Users This Year : 3868
Total Users : 525188
Views Today : 203
Views Yesterday : 448
Views Last 7 days : 3311
Views Last 30 days : 16213
Views This Month : 6217
Views This Year : 6217
Total views : 796332
Who's Online : 1