০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নান্দাইলে বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইলে বাবার মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে ছেলেরও মৃত্যু হয়েছে। বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এমন হৃদয়বিদায়ক ঘটনা ঘটেছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে কুতুবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা ও ছেলেকে একসঙ্গে দাফন করা হয়েছে।

জানাজায় শত শত মানুষ অংশ নেন। মৃত বাবা ও ছেলে হলেন আসিম উদ্দিন (৮০) ও আশরাফ উদ্দিন (৪৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান আসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে ছেলে আশরাফ উদ্দিন রাতে বাড়িতে আসেন।

বাড়িতে এসে স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. মিলন মিয়া বলেন, ‘বাবা-ছেলের একসঙ্গে মৃত্যু আর পাশাপাশি কবর দেওয়া খুবই বিরল ঘটনা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গুজব প্রতিরোধে অনলাইন ও সামাজিক মাধ্যমে নজরদারি চলছে : তথ্যমন্ত্রী

নান্দাইলে বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

Update Time : ০৬:৪৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫