০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পৌর এ্যাডওয়ার্ড পার্কে জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ১০ দিনব্যাপী এর মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, হাজরাদিঘী স্কুল এন্ড কলেজ বগুড়ার সহকারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, নাসিব বগুড়ার সহ-সভাপতি একরামুল কবীর আহম্মেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপব্যবস্থাপক আবু হাশেম। মেলায় মোট ৭০টি স্টল স্থাপন করা হয়েছে। বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তাগণ এই স্টলসমূহে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেলে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

Update Time : ০৬:০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫