০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

যুব এশিয়া কাপ শুরু হবে ১২ ডিসেম্বর

শেরপুর নিউজ ডেস্ক:

চলতি ডিসেম্বর মাসে মাঠে গড়াবে যুব এশিয়া কাপ। এই ৮ দলীয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে।

গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

টুর্নামেন্ট শুরু হবে ১২ ডিসেম্বর, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। একদিন পর, অর্থাৎ ১৩ ডিসেম্বর, বাংলাদেশ তার বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে আইসিসি একাডেমি মাঠে।

এরপর ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশি যুব দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে, ১৭ ডিসেম্বর, আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ গ্রুপের অন্য দুটি দল হলো সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে।

প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল ১৯ ডিসেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা হবে ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে। সব ম্যাচই গালফ মান সময় অনুযায়ী রাত ৯টায় শুরু হবে।

যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি:

বাংলাদেশ-আফগানিস্তান > ১৩ ডিসেম্বর

বাংলাদেশ-নেপাল > ১৫ ডিসেম্বর

বাংলাদেশ-শ্রীলঙ্কা > ১৭ ডিসেম্বর

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

যুব এশিয়া কাপ শুরু হবে ১২ ডিসেম্বর

Update Time : ০৬:০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫