০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মধ্যরাতে তুলে নিয়ে সকালে সাংবাদিক মিজানুরকে বাসায় পৌঁছে দিয়েছে ডিবি

শেরপুর নিউজ ডেস্ক: দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে বাসা থেকে তুলে নিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতভর তাকে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ (১৯ নভেম্বর) সকালে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

সাংবাদিক মিজানুর রহমানকে ছেড়ে দেওয়া হলেও মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’র সেক্রেটারিকে তুলে নিয়ে হেফাজতে রাখা হয়েছে।

গত রাতেই প্রবাসী সাংবাদিক জুলকারনাঈন সায়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সমালোচনা করেন। তার স্ট্যাটাসের সূত্র ধরে মধ্যরাতে জিজ্ঞাসাবাদের নামে বাসা থেকে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সাংবাদিক সোহেলকে তুলে নেওয়া ও ছেড়ে দেওয়ার বিষয়টি সকোলে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পোস্টকে বলেন, একটি বিষয়ে কথা বলার জন্য তাকে ডেকে নেওয়া হয়েছিল। তিনি তো ভুল স্বীকার করেছেন। সেটা যাচাই করার পর সত্যতা নিশ্চিত হয়ে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

মধ্যরাতে একজন সাংবাদিককে কেন তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হলো– জানতে চাইলে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলনের কাভারেজ কন্টাক্ট নিয়েছিলেন তিনি। সেই সংগঠনের ইনভাইটেশন প্যাডে সভাপতির ডেজিগনেশন ব্যবহারের পর সাংবাদিক সোহেল নিজের মোবাইল নম্বর ব্যবহার করেছেন। আমরা সেই প্রতিষ্ঠানটির সভাপতি-সেক্রেটারিকে খুঁজছিলাম। ওই নম্বরে যোগাযোগ করে তুলে নিয়ে আসা হয়। আনার পর পরিচয় জানান ও বলেন, তিনি ভুল করেছেন। তিনি ভুল করে নিজের নম্বর ব্যবহার করেছেন। ইন কেস অব ইমার্জেন্সি হিসেবে নিজের নম্বরটা দিয়েছি। ওই প্রতিষ্ঠানের আসল লোককে তুলে আনার পর বিষয়টি নিশ্চিত হয়ে সাংবাদিক সোহেলকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করেই গেছেন।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ সংবাদ সম্মেলন করলে ডিবি পুলিশের সমস্যা কোথায়– জানতে চাইলে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, রাষ্ট্রীয় কিছু বিষয় আছে। যেহেতু ওনারা একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। রাষ্ট্র এটা নিয়ে তো জিজ্ঞাসাবাদ করতে পারে, জানতে চাইতেই পারে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কি। এটা তো জানা যেতেই পারে।

তাহলে সংবাদ সম্মেলন হচ্ছে কি না– জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, আমরা তা তো জানি না। তবে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’র সেক্রেটারিকে আমরা নিয়ে এসেছি। তিনি বলেছেন যে, সাংবাদিক সোহেল এই সংগঠনের কেউ না। তাকে কন্টাক্ট করা হয়েছে। ওনিই (সাংবাদিক) সংবাদ সম্মেলনের আয়োজন, যোগাযোগ ও ইনভাইটেশন পাঠিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রায় ১০ ঘণ্টা পর বাসায় এসেছি। ডিবি পুলিশই বাসায় পৌঁছে দিয়েছে।

আটকের কারণ জানতে চাইলে তিনি জানান, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের প্রেক্ষাপটে ১৯ নভেম্বর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয় বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তিনি এর সঙ্গে যুক্ত। ডিবির কার্যালয়ে তাকে নিয়ে কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনের বিষয়ে কথা বলেছেন। ডিবির কর্মকর্তাদের কথায় তার মনে হয়েছে, উপর মহলের নির্দেশনায় তারা চান, এই সংবাদ সম্মেলন না হোক। এজন্য তাকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে তুলে নিয়ে সকালে সাংবাদিক মিজানুরকে বাসায় পৌঁছে দিয়েছে ডিবি

Update Time : ০১:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫