০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

তারেক রহমানের জন্মদিনে কোনো উৎসব নয়: বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: এ বছর তারেক রহমানের জন্মদিন পালনে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দিনটি উপলক্ষে কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

ঢাকাসহ দেশব্যাপী দলের সব ইউনিটের নেতাকর্মীদের দলীয় এই নির্দেশনা লঙ্ঘন না করার জন্য আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলের মধ্যে তারেক রহমান বড়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন তারেক রহমান। সেখান থেকে সবসময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন এবং দলের নেতৃত্ব দিচ্ছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের জন্মদিনে কোনো উৎসব নয়: বিএনপি

Update Time : ০৮:০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫