০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

শেরপুর নিউজ ডেস্ক:

দেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য, সতর্কতা ও জাতীয় ঐক্য বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘ অনিশ্চয়তার প্রেক্ষাপটে ন্যায়বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, কোনো দেশ তখনই অগ্রসর হয়, যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা ও জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তিনির্ভর নয়, নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, আমাদের সংগ্রাম কারও বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যেখানে নাগরিকরা নিরাপদে মত প্রকাশ করতে পারবেন, যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন আসবে।

পোস্টের শেষে তিনি দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শান্তি, ন্যায় ও জাতীয় পুনর্গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি দেশের জন্য কল্যাণ, সত্য ও ন্যায়ের পথ প্রার্থনা করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশবাসীকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

Update Time : ০৭:২১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫