১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে মারধরের শিকার হওয়া কিশোরের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্কঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হওয়া শিহাব (১৭) নামের এক কিশোর ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। শনিবার (১ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত শিহাব গোদাগাড়ীর বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। চলতি বছর সে এসএসসি পাস করে।পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২০ অক্টোবর রাতে শিহাব তার প্রেমিকার সঙ্গে দেখা করতে পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় যায়। সেখানে প্রেমিকার আত্মীয়স্বজনেরা তাকে তাড়া করে। আত্মরক্ষায় পালানোর চেষ্টা করলেও তেঁতুলতলা বাঁকের কাছে ধরা পড়ে নির্মমভাবে মারধরের শিকার হয় শিহাব।প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব ২০ অক্টোবর পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সে তেঁতুলতলা বাঁকের কাছে পৌঁছালে প্রেমিকার আত্মীয়স্বজনেরা তাকে তাড়া করে। একপর্যায়ে শিহাব পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে চাইলেও হামলাকারীরা পিছু ধাওয়া করে পুকুরে নেমে তাকে পুকুর থেকে তুলে বেধড়ক মারধর করে। পরে অচেতন অবস্থায় তাকে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই ১২ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়।

ঘটনার পর ২৪ অক্টোবর রাতে শিহাবের বাবা রিপন গোদাগাড়ী থানায় মামলা করেন। মামলায় রতন আলী (৩২), মো. কানন (২২), সুজন আলী (৩২), ইয়ার উদ্দিন (৩২), মো. শরীফ (৩৫), মো. রাব্বি (২৫), মো. হালিম (৩০) এবং মো. কলিমকে (৩২) আসামি করা হয়। পাশাপাশি আরও আট থেকে নয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তবে শনিবার দুপুর পর্যন্ত আসামিদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ইতিমধ্যে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর গোদাগাড়ীতে মারধরের শিকার হওয়া কিশোরের মৃত্যু

Update Time : ০৬:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫