শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলায় গণপিটুনিতে সানোয়ার হোসেন সানু (৬০) নামে এক গরু চোর নিহত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় ঘটনাটি ঘটে। সানোয়ার হোসেন সানু বহুলী ইউনিয়নের আলমপুর বাজার এলাকার বাদুল্লা মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে সানোয়ার হোসেন সানু রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে চুরি করতে যায়। বিষয়টি বাড়ির লোকজন টের পেলে সানু পালাতে গিয়ে ফুলজোড় নদীতে ঝাঁপ দেয়।
এসময় নদী সাঁতরে চকমোক্তারগাতি এলাকায় এলে একটি ধানক্ষেতে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সানুর বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় দুইটি ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Users Today : 108
Users Yesterday : 160
Users Last 7 days : 1518
Users Last 30 days : 7311
Users This Month : 3068
Users This Year : 11942
Total Users : 533262
Views Today : 171
Views Yesterday : 247
Views Last 7 days : 2223
Views Last 30 days : 11708
Views This Month : 4579
Views This Year : 19427
Total views : 809542
Who's Online : 2