০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সরানো হলো ডিএসসিসি প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে

শেরপুর নিউজ ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দিয়েছে সরকার। তিনি একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দুই মাস পর, ১৮ মে তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও দেওয়া হয়।

রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থা দক্ষিণ সিটি করপোরেশন ও ওয়াসার দায়িত্ব এক ব্যক্তির হাতে থাকায় প্রশাসনিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছিল। তবে কেন তাকে হঠাৎ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বদলি করা হলো, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরানো হলো ডিএসসিসি প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে

Update Time : ০৭:৩৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫