১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

শেরপুরে যুবদলের অনুষ্ঠানে অংশ নিতে এসে বিএনপি কর্মীর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুরের নকলা উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে এসে বাদশা মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের কাচারী মসজিদের সামনে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাদশা মিয়া উপজেলার উরফা দক্ষিণপাড়া এলাকার মৃত ছফর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদল আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে। বাদশা মিয়া মিছিল সহকারে অনুষ্ঠানে যোগ দেন। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থতা বোধ করলে তিনি মাঠ থেকে বের হয়ে কাচারী মসজিদের সামনে এসে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মালিহা নুঝাত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশসহ দলের অন্যান্য নেতারা।

তারা বলেন, বাদশা মিয়া ছিলেন দলের নিবেদিতপ্রাণ মাঠের কর্মী। রাজনীতির প্রতি তার অঙ্গীকার ছিল প্রশ্নাতীত। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে যুবদলের অনুষ্ঠানে অংশ নিতে এসে বিএনপি কর্মীর মৃত্যু

Update Time : ০৪:৫৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫