শেরপুর নিউজ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি গ্রামে গভীর নলকূপের পাইপ স্থাপন করার সময় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রামবাসী।
নলকূপের বোরিং দিয়ে অনবরত বেরোচ্ছে গ্যাস। আর সেই গ্যাসে চলছে গ্রামের কিছু পরিবারের রান্নাবান্নার কাজ। এতে এলাকাবাসী খুশি হলেও তাদের মধ্যে দুর্ঘটনার অশঙ্কা বিরাজ করছে। তবে সেখানে গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া মধ্যপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
খোঁজ নিয়ে জানা গেছে, মধ্যপাড়া গ্রামের শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে গভীর নলকূপ বসানোর জন্য বোরিং করার কাজ শুরুর এক পর্যায়ে গ্যাসের সন্ধান মেলে। তবে এটি কোন ধরনের গ্যাস এবং এর সম্ভাবনা কতটুকু এ বিষয়ে কেউ কিছু জানেন না। তবে এলাকাবাসীর ধারণা, এটা সাময়িক, যেকোনো মুহূর্তে গ্যাসের চাপ কমে যাবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























