০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শেরপুরে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ, আহত ১৫

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুরে জামায়াত ইসলামীর নির্বাচনি গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপান্টি বিক্ষোভ মিছিল করেছে দুই দলই।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় দলটির নেতাকর্মীরা।

রাশেদুল ইসলামের অভিযোগ, ডাকপাড়ায় গণসংযোগ শুরু করলে স্থানীয় বিএনপির লোকজন প্রথমে বাধা দেয়, বারবার শান্তিপূর্ণভাবে বুঝানোর চেষ্টা করলেও একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় তারা। বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়েছেন জামায়াতের ১৫ জন নেতাকর্মী। বেশ কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, তারা এর আগেও আমাদের কাজে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছেন। কিন্তু এবার আমাদের ওপর শারীরিক হামলা করেছেন। এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

রাশেদুল ইসলাম আরও বলেন, এই হামলায় শেরপুর পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, শিবিরের সাবেক জেলা সভাপতি শহীদুল ইসলাম স্বপন, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সভাপতি শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে সন্ধ্যায় হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। এর পরপরই জেলা বিএনপির একটি অংশ পাল্টা মিছিল করে।

এছাড়া এ ঘটনায় রাতেই শেরপুর প্রেস ক্লাবে বিএনপির তরফ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় যে ঘটনাটি ঘটেছে সেটা জোর করে বিএনপির ওপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। এ হামলার ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত না।

তিনি বলেন, তাদের বহরে লাঠিসোঁটা দেখে গ্রামের লোকজন ঘিরে ধরে। তাই জামায়াতকে দ্রুত থানায় দায়ের করা অভিযোগটি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। এসময় জেলা শ্রমিকদলের আহ্বায়ক শওকত হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, পুলিশ নাগরিকের নিরাপত্তা প্রদানে প্রস্তুত রয়েছে। অভিযোগ সাপেক্ষে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ, আহত ১৫

Update Time : ১০:১৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫