০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

জাল নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্ক বার্তা

শেরপুর নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের কয়েকটি জাতীয় দৈনিকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে—এমন খবর প্রকাশিত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন সম্পূর্ণরূপে অবৈধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল নোটের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন – যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।
২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।
৩. নগদ লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন।
৪. সন্দেহজনক নোট পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই মূলমন্ত্রে সকলকে সচেতন থাকতে হবে। আসল নোটের বৈশিষ্ট্য জানতে ভিজিট করুন [বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট](https://www.bb.org.bd/en/index.php/currency/note)। প্রতিটি ব্যাংক শাখায়ও এই সংক্রান্ত পোস্টার ও এক্স-ব্যানার টানানো রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাল নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্ক বার্তা

Update Time : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫