১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সাংবাদিক অরিত্র কুণ্ডুকে কেয়ামতে পাঠিয়ে দেওয়ার হুমকি

শেরপুর নিউজ ডেস্ক:

সংবাদ প্রকাশের জেরে ঝিনাইদহে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডুকে কেয়ামতে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওয়াহিদুজ্জামান জিল্লু নামের এক এনজিও মালিক। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে অরিত্র কুণ্ডুর ব্যবহৃত মোবাইলে কল করে এই হুমকি দেওয়া হয়।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রকাশিত তালিকায় ঝিনাইদহের তিন এনজিওর নাম আসে।

এ নিয়ে কালের কণ্ঠে ‘নির্বাচন পর্যবেক্ষকের তালিকায় নামসর্বস্ব তিন প্রতিষ্ঠান’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে এসিয়া, হেভেনসহ তিনটি এনজিওর কার্যক্রম তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর এসিয়া এনজিওর মালিক জিল্লু পরিচয়ে সাংবাদিক অরিত্র কুণ্ডুকে হুমকি দেওয়া হয়।
সাংবাদিক অরিত্র কুণ্ডু বলেন, “সন্ধ্যার সময় শহরের একটি পোশাকের দোকানের সামনে দাঁড়িয়ে সহকর্মীর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম।

সে সময় একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে আমার নাম্বারে কল আসে। আমি রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমাদের এনজিও নিয়ে কেন নিউজ করিছিস? তোকে আর সাংবাদিকতা করতে হবে না, তোকে একবারে কেয়ামতে পাঠিয়ে দিব।’ এ ছাড়া অশ্লীল ভাষায় গালাগাল করে সে।”

ওই সময় কল্পনার সহযোগিতায় শৈলকুপাসহ বিভিন্ন এলাকায় সালিসি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ নানা অপকর্ম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন জিল্লু।
এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘সাংবাদিকদের পেশাগত কাজে বাধাদান করা কাম্য নয়। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে কালের কণ্ঠের সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

সাংবাদিক অরিত্র কুণ্ডুকে কেয়ামতে পাঠিয়ে দেওয়ার হুমকি

Update Time : ০৬:২০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫