০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

সাউন্ড গ্রেনেড-জলকামান-লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকরা

শেরপুর নিউজ ডেস্ক: ২০ শতাংশ হারে বাড়িভাড়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে। একই সময়ে সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়।

জলকামান ও সাউন্ড গ্রেনেডে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ অ্যাকশনে যায়। শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হয়। তবে শিক্ষকরা দফায় দফায় রাস্তায় ফিরে এসে অবস্থান নিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন।

দুপুর সোয়া ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সড়ক থেকে শিক্ষকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এর আগে, দুপুরে প্রেস ক্লাবে সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা। শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাউন্ড গ্রেনেড-জলকামান-লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকরা

Update Time : ০৩:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫