০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার উদ্দিন আর নেই

ষেরপুর নিউজ ডেস্ক:

চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ আর নেই। শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, সরওয়ার উদ্দিন আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য। এর আগে রাউজান প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন তিনি। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের বিখ্যাত আলেপ খান সওদাগর বাড়ির সন্তান সরওয়ার পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকরি জীবনে একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন।

পরের কর্মজীবনে তিনি দি ডেইলি করোনিকেল, দি ইউনিটি, ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ, দি নিউ নেশান পত্রিকার ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমসের ‘নিউজ এডিটর’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য (অর্থ) মুস্তফা নাঈম, সদস্য (প্রশাসন) গোলাম মাওলা মুরাদ শোক জানিয়েছেন।

এ ছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান এক বিবৃতিতে শোক জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার উদ্দিন আর নেই

Update Time : ০৬:১৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫