০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পর্যটনে সম্ভাবনাময় চট্টগ্রামের বাঁশখালী

শেরপুর নিউজ ডেস্ক:

পর্যটন বিশ্ব-অর্থনীতির অন্যতম দ্রুত বর্ধনশীল খাত এবং অনেক দেশের আয় ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি। উদাহরণস্বরূপ, মালদ্বীপে পর্যটন দেশের জিডিপির প্রায় ২৮ শতাংশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ৬০ শতাংশ অবদান রাখে। একইভাবে ফ্রান্স, ইতালি, থাইল্যান্ড, অ্যান্ডোরাসহ অনেক দেশ তাদের অর্থনীতির একটি বড় অংশ পর্যটনের ওপর নির্ভরশীল, যেখানে অ্যান্ডোরার প্রায় ৮০ শতাংশ জিডিপি আসে পর্যটন খাত থেকে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে পর্যটন খাত দেশের জিডিপিতে প্রায় ৪ শতাংশ অবদান রাখে। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে ৭টি লক্ষ্য পরোক্ষভাবে পর্যটনের সঙ্গে সম্পর্কিত। সে কারণে জাতীয় উন্নয়ন ও টেকসই অগ্রগতির স্বার্থে পর্যটন খাতের উন্নয়ন অত্যন্ত জরুরি।
চট্টগ্রামের বাঁশখালী প্রকৃতির অনন্য দান। এক পাশে সাগর অন্য পাশে পাহাড়– এই ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্রসৈকত, যার দৈর্ঘ্য প্রায় ৩৭ কিলোমিটার। এই সৈকত-সংলগ্ন পাঁচটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের জীবিকা সরাসরি ও পরোক্ষভাবে সমুদ্রের সঙ্গে জড়িত। দুঃখজনক হলো, এমন সম্ভাবনাময় সম্পদ এখনও যথাযথ পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত প্রচারণা ও নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত। তবুও ছুটির দিনে এখানে হাজারো মানুষের সমাগম ঘটে, যা পর্যটন সম্ভাবনার বাস্তব প্রমাণ বহন করে।
এরই পরিপ্রেক্ষিতে স্থানীয়দের আশা, উপজেলা প্রশাসন বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ এবং সমুদ্রসৈকতের যথাযথ উন্নয়ন নিশ্চিত করবে। যদি সরকারি অর্থায়ন যথেষ্ট না হয়, তবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে এটিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।
অন্যদিকে, বাঁশখালীতে রয়েছে ‘বাঁশখালী ইকোপার্ক’, যেখানে আছে ঝুলন্ত ব্রিজ, প্রশস্ত লেক ও পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য। সঠিক পরিকল্পনা ও উন্নয়নের মাধ্যমে এই ইকোপার্ককেও একটি পর্যটন স্পট হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা সম্ভব। তাই পর্যটন শিল্পের উন্নয়নে চাই সরকারি-বেসরকারি উদ্যোগ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

পর্যটনে সম্ভাবনাময় চট্টগ্রামের বাঁশখালী

Update Time : ০৭:১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫