০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির দাবিতে কাঁখে কলস নিয়ে ম্যারাথন

কাঁখে মাটির কলস নিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের পানি সংগ্রহের প্রাত্যহিক সংগ্রাম ফুটিয়ে তুলতে ম্যারাথনে অংশ নিয়েছেন দুই শতাধিক তরুণ-তরুণী। সোমবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজার থেকে ‘রান ফর ওয়াটার-২.০’ শীর্ষক এই ব্যতিক্রমী ম্যারাথন শুরু হয়। প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবাদচণ্ডীপুর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয় এই ম্যারাথন।

উপকূলের মানুষের সুপেয় পানি নিশ্চিতের দাবিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই আয়োজন করে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ-তরুণী ও পরিবেশকর্মীরা অংশ নেন।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা জানান, উপকূলীয় এলাকায় সুপেয় পানির তীব্র সংকট চলছে। বিশেষ করে নারীদের মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এই কষ্টের চিত্রটি সবার সামনে তুলে ধরতেই তারা মাটির কলস নিয়ে দৌড়েছেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গাবুরার জি কে সাব্বির হোসেন। দ্বিতীয় হয়েছেন বুড়িগোয়ালিনীর সাগর হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন সাতক্ষীরা সদরের ওয়াছিমুল ইসলাম তপু। ম্যারাথন শেষে আবাদচণ্ডীপুর গাজী বাড়ি ঈদগাহ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মুসতাহিদ জামি ও আরিফ সিদ্দিকী, সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহিন আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। কিন্তু উপকূলীয় অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এই অধিকার থেকে বঞ্চিত। অনেক নারীকে কয়েক কিলোমিটার পথ হেঁটে পানি সংগ্রহ করতে হয়, আবার অনেককে বাধ্য হয়ে চড়া দামে পানি কিনে ব্যবহার করতে হয়। এই চরম বাস্তবতা ও সংকট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই অভিনব প্রতিবাদী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

শ্যামনগরে সুপেয় পানির দাবিতে কাঁখে কলস নিয়ে ম্যারাথন

Update Time : ০৭:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬