০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা গেলেন অপর বন্ধু

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে মারা গেলেন তার ঘনিষ্ঠ বন্ধু। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবুল হাশেম (৯০) ও মৃত বাচ্চু পাটওয়ারী (৮৫) দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ।

আবুল হাশেম (৯০) পূর্বে কাঠমিস্ত্রির কাজ করতেন এবং আবুল হাশেম পৌর এলাকার ২নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
অবসর সময়ে একসঙ্গে গল্প করতেন তারা। এছাড়াও এলাকার মৃত ব্যক্তিদের জন্য বিনা পারিশ্রমিকে কবরও খুঁড়ে দিতেন। তারা শতাধিক কবর খুঁড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রোববার রাতেও দুই বন্ধু একসঙ্গে চা পান করেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে একসঙ্গে ফজরের নামাজও আদায় করেন। পরে সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটওয়ারী। বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে আবুল হাশেম দ্রুত তাঁর দাফনের জন্য কবর খুঁড়তে যান।

কবর খোঁড়ার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে কবরে শুইয়ে পড়েন তিনি। পরে স্বজনরা তাঁকে ওপরে তুললে দেখা যায়, তিনি আর বেঁচে নেই।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, ‘আমার বাবা ও বাচ্চু চাচা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সব সময় একসঙ্গে থাকতেন। কেউ মারা গেলে জান্নাতের আশায় বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে আমার বাবার বন্ধু বাচ্চু পাটওয়ারী চাচা মারা যান।
বাবা (আবুল হাশেম) কিছুক্ষণ কান্না করে বন্ধুর কবর খুঁড়তে চলে যান। আমার জানামতে তাঁরা উভয়েই এই অঞ্চলে শতাধিক কবর খুঁড়েছেন। কিন্তু বন্ধুর কবর খুঁড়তে গিয়ে তিনি নিজেই কবরের মধ্যেই মৃত্যু বরণ করেন। আমার বাবা ও ওনার বন্ধুর জন্য দোয়া কামনা করছি।’

বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, ‘আমরা একসঙ্গে কবর খুঁড়ছিলাম। শেষ পর্যায়ে হঠাৎ হাশেম কাকা কবরে শুয়ে পড়েন। পরে দ্রুত তুলে দেখি তিনি আর নেই।’

এদিকে স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন, ইব্রাহিম খলিল সাকিল, আবু তাহেরসহ অনেকেই জানান, দুই বন্ধু ভিন্ন পেশার হলেও তাদের চলাফেরা ছিল একসাথে। তাদের দুজনের এমন মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা গেলেন অপর বন্ধু

Update Time : ০৭:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬