০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

সদর থানা-পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, সকালে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির একটি হাত ও গলায় কাটা দাগ রয়েছে।

সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে ওই যুবককে হত্যা করেছে। মাথার পেছনে, ঘাড় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এক হাত প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। মরদেহ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) মো. মোখলেসুর রহামান বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

Update Time : ০৫:৩৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫