০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তরুণ প্রজন্ম আমাদের বড় শক্তির উৎস: তথ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

নিষিদ্ধ ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, তরুণ প্রজন্ম আমাদের বড় শক্তির উৎস। আবরার ফাহাদ এবং জুলাইয়ের শহীদদের ধারণ করে আধিপত্যবাদ উপনিবেশকে পরাস্ত করতে হলে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। আমাদের বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার পলাশী মোড়ে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি উদ্বোধন করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি সাদিক কায়েম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

তরুণ প্রজন্ম আমাদের বড় শক্তির উৎস: তথ্য উপদেষ্টা

Update Time : ০৬:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫