০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলছে। শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন। চলতি বছর মশাবাহিত রোগটিতে একদিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এটাই সর্বোচ্চ। এর আগে ২১ সেপ্টেম্বর ৯ জনের মৃত্যু তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর সর্বোচ্চ ৮৪৫ জন হাসপাতালে ভর্তি হন ২৮ সেপ্টেম্বর। এ নিয়ে চলতি বছর ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১২ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় ঢাকার বাইরের অনেক জেলার তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) শাখায় আসে না। রোববার এসব তথ্য আসে, ফলে প্রায়ই রোববার হাসপাতালে ভর্তি রোগী এবং মৃতের সংখ্যা বেশি হয়। এছাড়া দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মৃত্যুহার বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন, সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু না করলে ডেঙ্গু দ্রুত জটিল আকার নেয়, ফলে রোগীকে বাঁচানোর সুযোগ কমে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সূত্রে জানা যায়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুবেদা বেগম (৪২) ও জোনাকি (১৮) নামে দুজন মারা যান। এছাড়া মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সোকিনা বেগম (৫৫), লাকি বেগম (৪৫), নাজমা বেগম (৩৫), রিয়াদ হোসেন (৩২) নামে ৪ জন মারা যান। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল আমেনা (৫২), মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে মো. রোমান (১৭) এবং ২৫০ শয্যা সদর হাসপাতাল (কক্সবাজার) নূর নবী (৪৫) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তথ্য পর্যালোচনা করে দেখা যায় এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। আগের মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের। এদিকে অক্টোবরের প্রথম চার দিনে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৫৬৫ জন; আর মৃত্যু হলো ১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩২২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৩৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৮৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫২ জন চিকিৎসা নিচ্ছেন।

দেরিতে হাসপাতালে এলে ঝুঁকি মারাত্মক : স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবার দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মৃত্যুহার বাড়ছে। সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু না করলে ডেঙ্গু দ্রুত জটিল আকার নেয়, ফলে রোগীকে বাঁচানোর সুযোগ কমে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে হাসপাতালে আসতে দেরি করা। ‘আজ (রোববার) যারা মারা যান, তাদের মধ্যে সাতজন ভর্তি হওয়ার দিনই মৃত্যুবরণ করেছেন। একজন পরদিন মারা গেছেন। এটা স্পষ্ট যে রোগীরা হাসপাতালে আসছেন অনেক দেরিতে,’ বলেন তিনি। ডা. মঈনুল আহসান বলেন, ডেঙ্গুজ্বরকে সাধারণ জ্বর ভেবে অবহেলা না করে, জ্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাছের হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করানো জরুরি। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সব হাসপাতালেই বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু পরীক্ষার কিট, স্যালাইন ও ওষুধ মজুত রয়েছে। তবে মৃত্যুহার কমাতে শুধু চিকিৎসা নয়, একইসঙ্গে দ্রুত রোগ শনাক্তকরণ, গাইডলাইন অনুযায়ী চিকিৎসা এবং কার্যকর মশা নিয়ন্ত্রণ কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ। ডা. মঈনুল আহসান বলেন, ‘ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে আমরা অত্যন্ত সতর্ক ও তৎপর। কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া মৃত্যুহার কমানো কঠিন। সবাইকে অনুরোধ করছি জ্বর হলে অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে পরীক্ষা করান।’ বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর গুরুতর পর্যায় সাধারণত জ্বরের ৩-৫ দিনের মধ্যে শুরু হয়। তাই এ সময়ের মধ্যেই রোগ শনাক্ত করা এবং চিকিৎসা শুরু করাই রোগীর জীবন বাঁচানোর মূল চাবিকাঠি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে মারা গেলেন অপর বন্ধু

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

Update Time : ০৬:২৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫