০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: বাগেরহাট সদরে হায়াত উদ্দিন (৪২) নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনও করেছিলেন।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় ওই সংবাদকর্মীর ওপর হামলা হয়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কে বা কারা হায়াত উদ্দিনের ওপর হামলা চালিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। হামলার কারণও এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, ওই সাংবাদিকের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, মারা যাওয়ার খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

Update Time : ০৫:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫