০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক :

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ থেকে মূল ভূখণ্ড বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ বাতাস ও বজ্রপাত ঘটে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম ঘরেই অবস্থান করছিল। পাশের ঘরেই ছিল তাদের তিন সন্তান। হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। ঘটনাস্থলে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। তবে সন্তানরা অক্ষত রয়েছে। নিহত দম্পত্তির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে। সন্তানরা তাদের মা-বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

Update Time : ০৭:৩৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫