১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

কাজীপুরে বাসচাপায় কিশোর নিহত,বাসে আগুন

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ছালাভরা বাজারের পশ্চিমে মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভকেশনাল স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, কাওসার আলী সাইকেলে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আঁখি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

কাজীপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমানত বলেন, নিহত কিশোরের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে বাসের চালক বা সহকারী কাউকেই আটক করা সম্ভব হয়নি।

কাজীপুর থানার ওসি নুরে আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাজীপুরে বাসচাপায় কিশোর নিহত,বাসে আগুন

Update Time : ০৬:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫