০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘদিন নিষেধাজ্ঞার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্যটনকেন্দ্র।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

জেলা প্রশাসক জানান, সীমান্ত সড়ক নির্মাণ শেষ হওয়ায় এবং নিরাপত্তা বিবেচনায় আগামী ১ অক্টোবর থেকে কেওক্রাডং আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে এর আগে স্টেকহোল্ডারদের সঙ্গে এক প্রস্তুতিমূলক সভা ও দুটি সেমিনার আয়োজন করা হবে। পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করে ভ্রমণকে আরও উপভোগ্য ও টেকসই করতে এসব আলোচনা করা হবে।

প্রসঙ্গত, কুকি চিন ন্যাশন্যাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় রুমা ও থানচি উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন। দীর্ঘদিন পর কেওক্রাডং পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার খবরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

Update Time : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫