শেরপুর নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও অটোচালক সজল ঘোষ (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেটের উদ্দেশ্য যাচ্ছিলো। এসময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও চালকের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল আহাদ বলেন, পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। পিকআপচালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 185
Views Yesterday : 191
Views Last 7 days : 1492
Views Last 30 days : 7611
Views This Month : 576
Views This Year : 22459
Total views : 812574
Who's Online : 1