০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক

শেরপুর নিউজ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক বাংলাদেশের টেলিকম খাতে প্রথমবারের মতো এআই-চালিত গ্রাহক সহায়তা ব্যবস্থা চালু করেছে। অগ্রণী এই উদ্যোগটি গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করবে এবং এটি বাংলালিংকের এআই-ভিত্তিক উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নতুন এ ব্যবস্থায় অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকদের সমস্যাগুলি শনাক্ত করা হয় এবং এর মাধ্যমে ন্যূনতম মানব হস্তক্ষেপে স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ জানানো যায়। এটি হ্যান্ডসেট, সিমকার্ড এবং নেটওয়ার্কের অবস্থা বিশ্লেষণ করে গ্রাহকের জন্য রিপোর্ট তৈরি করে দেয়।

যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এই সিস্টেমটি নিজেই গ্রাহককে অভিযোগ জানাতে উৎসাহিত করে। এবং তা পরবর্তীতে একটি ‘লাইভ এজেন্ট’-এর কাছে সমাধানের জন্য হস্তান্তর করা হয়। অদূর ভবিষ্যতে এই সিস্টেমে আরও অভিযোগ ক্যাটাগরি সংযুক্ত করা হবে, যার মাধ্যমে এই বুদ্ধিমান প্রক্রিয়াটি আরও দ্রুত, স্মার্ট এবং নিখুঁত গ্রাহকসেবা নিশ্চিত করবে– যা দেশের টেলিকম খাতে এক নতুন মানদণ্ড স্থাপন করবে।

বাংলালিংকের কাস্টমার এক্সপেরিয়েন্স টিম এই ব্যবস্থাটি এমনভাবে ডিজাইন করেছে যাতে গ্রাহকরা প্রকৃত অর্থেই তাৎক্ষণিক পরিষ্কার ধারণা, পূর্ণ স্বচ্ছতা এবং যেকোনো সময় সহায়তা পেতে পারেন। এর ফলে গ্রাহকরা আরো দ্রুত সমাধান পাবে এবং সেবার প্রতিটি ধাপে আরও নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক

Update Time : ১০:৩১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫