১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

কাজিপুরে ব্যবসায়ীর গুদাম থেকে সাড়ে চার টন সরকারি চাল জব্দ

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের কাজিপুরে ১২৫ বস্তায় সাড়ে ৪টন সরকারি চাল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার মমিন মিয়ার চাতাল সংলগ্ন গুদামঘর থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়াতে মো. আব্দুল মোমিন তালুকদারের চাতালের গোডাউনে গেলে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়।

অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুুক্ত ১০ বস্তা এবং ১১৫ টি প্লাস্টিকের বস্তায় চালগুলো পাওয়া যায়। এছাড়া সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসব প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে বলে জানান, কাজিপুর সরকারিখোদ্য গুদামের কর্মকর্তা অলিউর রহমান। তিনি জানান, মালামালসহ দুইটি গোডাউন সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলাম খানের জিম্মায় রাখা হয়েছে। অভিযান চলাকালে গুদাম মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাজিপুরে ব্যবসায়ীর গুদাম থেকে সাড়ে চার টন সরকারি চাল জব্দ

Update Time : ০৬:৪৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫