০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দুর্গাপূজা ঘিরে সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলার পাঁয়তারা চলছে

শেরপুর নিউজ ডেস্ক: দুর্গাপূজা ঘিরে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পাঁয়তারা চলছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর করুণাময়ী কালীবাড়ী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শহিদুর রহমান বলেন, আমরা এটি টের পাচ্ছি। এ নিয়ে আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। সামাজিক মাধ্যম মনিটর করছি।

তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটিকে নিজস্ব ভলান্টিয়ার রাখতে হবে। বুধবার থেকে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
এ সময় র‌্যাব-১৩ অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম প্রদীপ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দুর্গাপূজা ঘিরে সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলার পাঁয়তারা চলছে

Update Time : ০৭:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫